Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

দুর্গাপূজায় শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন উপদেষ্টা শারমীন

Reporter Name / ১৬১ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শুক্রবার (১১ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ শুভেচ্ছা জানান।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলায় জেলায় মোতায়েন সেনাসদস্যরা পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর রয়েছেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা ২০২৪ আনন্দঘন পরিবেশে নিরাপদে উদ্‌যাপনের লক্ষ্যে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবক ৩২ হাজার পূজামণ্ডপে ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন সব কর্মকর্তা-কর্মচারী পূজামণ্ডপে ৮ ঘণ্টা করে ৩ শিফটে দায়িত্ব পালন করবেন। কারণ দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা- শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাস ভূমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *