Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল

Harun / ১৫ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

মোঃ হারুন অর রশিদ
শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঐতিহ্যবাহী ও সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার-এর সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় মাদ্রাসা পরিবারের উদ্যোগে এক বর্ণাঢ্য শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম চাঁন, সভাপতি, জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন (উপদেষ্টা), আলহাজ্ব লুৎফর রহমান বাদল (সহসভাপতি) এবং আলহাজ্ব মোঃ আজিজুর রহমান তারা (সহসভাপতি)।আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউর রহমান আতা সাবেক সাধারণ সম্পাদক শেরপুর জেলা যুবদল, শফিকুল ইসলাম গোল্ডেন আহবায়ক শেরপুর কৃষক দল ও মোঃ হারুন অর রশিদ সদস্য সচিব শেরপুর জেলা জাসাস।
অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আক্রামুজ্জামান রাহাত এবং সভাপতিত্ব করেন মাওলানা সিদ্দিক আহমাদ, মোহতামিম, জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদানকালে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ মাদ্রাসাটির সঙ্গে তাঁর গভীর আত্মিক বন্ধনের কথা আবেগঘন ভাষায় তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠান তাঁর শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত এক প্রিয় ঠিকানা, যেখানে তাঁর বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, “জেলা পরিষদের মাধ্যমে যদি কোনো সরকারি অনুদান প্রাপ্তি ঘটে, তবে আমি সর্বপ্রথম এই জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা থেকেই সেই কার্যক্রমের সূচনা করতে চাই। কারণ এটি আমার নিজ এলাকা এবং এ প্রতিষ্ঠানের প্রতি আমার দায়বদ্ধতা ও ভালোবাসা অন্য যে কোনো কিছুর চেয়ে গভীর।”
মাহফিলের শেষাংশে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত সকলে আন্তরিকভাবে সেই দোয়ায় শরিক হন, যা পুরো আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *