Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

এটুপি গ্রুপের পহেলা বৈশাখ উদযাপন: বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত

Reporter Name / ২২ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এটুপি গ্রুপ আয়োজন করে এক বর্ণিল ও আনন্দঘন পহেলা বৈশাখ উদযাপন। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে সাজানো এ আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ।

 অংশগ্রহণকারীরা লাল-সাদা পোশাকে সজ্জিত হয়ে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরেন।  বিভিন্ন রঙিন ব্যানার, ফেস্টুন ও লোকজ উপকরণ উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।

এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং লোকসংগীত। প্রতিষ্ঠানের কর্মীরাই এসব পরিবেশনায় অংশ নিয়ে অনুষ্ঠানকে করে তোলেন আরও আকর্ষণীয়।

উদযাপনের অংশ হিসেবে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী খাবারের আয়োজন—পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা ও বিভিন্ন পিঠা।

অনুষ্ঠানের এক পর্যায়ে এটুপি গ্রুপের চেয়ারম্যন মোহাম্মদ খোরশেদ আলম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং বাঙালির সংস্কৃতিকে ধারণ করতে সহায়তা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুপি গ্রুপের পরিচালক শাবনুর ইয়াসমিন, গ্রীনসার্ট এর এমডি মইনুল আজিজ, এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আমিনুল ইসলাম বুলু,এটুপি গ্রুপের জেনারেল ম্যানেজার খাজা সাইফ হাসান, বাংলাদেশ মানবাধিকার পরিষদের চীফ-কো-অডিনেটর মো. মঈন উদ্দিন শেখ, এটুপি গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান শারমিন আক্তার, পেপার ওয়ার্ল্ড মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান রাহাত হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার শামীম, সিনিয়র এক্সেকিউটিভ মো. মুসা, হেড অব সেলস প্যাকেজিং ডিপার্টমেন্টের তামান্না আক্তার প্রমুখ।

সবশেষে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ আয়োজনে অংশ নিয়ে সবাই নতুন বছরের জন্য আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *