Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

Reporter Name / ২২ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রী: প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার আশ্বাস সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ। তবে এ প্রকল্পের কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কত বছর বয়সি সাংবাদিকরা এ প্রকল্পের সুবিধা পাবেন পাবেন তার একটি বয়স সীমা নির্ধারণ করা উচিত। বিগত সরকার গুলোর মন্ত্রীদের গালভরা মিছে আশ্বাসে সাংবাদিকরা কারো কথায় বিশ্বাস রাখতে পারেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি এ বছরই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে দেখার আহবান জানান।

শনিবার ১৮ এপ্রিল বিকেলে রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটের বলরুমে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ত্রৈমাসিক সাধারণ সভায় সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট আহসান উল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদের মুখপাত্র নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অশোক ধর, সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো: দুলাল হোসেন, বিশ্ব ইজতেমা উদযাপন কমিটির সদস্য আলহাজ্ব মনির হোসেন, বাংলাদেশ ইয়্যুথ রেভল্যুশনের তথ্য ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান সায়েম ইসলাম টুটুল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *