জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর ছোট ভাই মোঃ আইয়ুব হোসেন (৪২) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন।
১৫ ই জুন রবিবার বেলা ১২ টার সময় উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের এর মাঠে গরুর ঘাস খাওয়াতে নিয়েযান আইয়ুব হোসেন, পরে গরু মাঠে বেধে ফিরে আসার সময় বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়।
সে শার্শার কন্যাদহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর ছোট ভাই।
তার এই অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসী সবাই গভীরভাবে শোকাহত।
শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ বলেন,
আইয়ুব হোসেন ছিলেন সদালাপী, নম্র ভদ্র ও সবার প্রিয় একজন মানুষ। তাঁর এই অপ্রত্যাশিত বিদায়ে আমাদের হৃদয় ভেঙে গেছে।
তার পরিবার থেকে জানান, মরহুমের জানাজার নামাজ শেষে নিজ গ্রাম কন্যাদহ এর কানি পাড়া কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন।