Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

শার্শায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে জরিমানা ও কারাদণ্ড  

Reporter Name / ১৫৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

জাকির হোসেন,শার্শা প্রতিনিধি:  যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে মোঃ ফারুক হোসেন (৩৪) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং =১,২০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শওকাত মেহেদী সেতু।

জানাগেছে,একটি মহল অধিক লাভের আশায় উপজেলার নিজামপুর ও লক্ষনপুর ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা ও গোড়পাড়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলো। বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃ্হস্পতিবার দুপুরে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শওকাত মেহেদী সেতু জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের আওতায় মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে একটি এবং বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুটি মামলায় মোট ১,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ফারুক হোসেনকে আটক করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, ফসলি জমি ধ্বংস করে বালু ও মাটি উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং কৃষিকাজের ক্ষতি করছে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান চালালে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কমে আসবে এবং কৃষি জমির রক্ষা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *