Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

লিসান্দ্রোকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছে না আর্জেন্টিনা

Reporter Name / ১৭২ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

নিজস্ব প্রতিবেদক,

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার (১২ নভেম্বর) জানিয়েছে লিসান্দ্রোর ছিটকে পড়ার কথা। তারা এক বিবৃতিতে জানায়, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। যদিও তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল কেউই জানায়নি। লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা।


এই বছরে আর্জেন্টিনা খেলা ১৪ ম্যাচের ১০টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ।

এদিকে মেদিনা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কেবল তিনটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি শুরুর একাদশে ছিলেন শুধু সবশেষ ম্যাচে গত বছরের জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে। ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একাদশে বা বদলি হিসেবে নামলে সেটি হবে আর্জেন্টিনার হয়ে চলতি বছরের প্রথম ম্যাচ।


বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে প্যারাগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *