Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

যশোরের শার্শা সীমান্তে ভারতীয় নাগরিকসহ-৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে-বিএসএফ

Reporter Name / ৯৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

জাকির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এরমধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।

শনিবার ভোর ৩টার দিকে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশের যশোরের শার্শার শালকোনা সীমান্ত দিয়ে ঠেলে পাঠায় বলে পুলিশ জানিয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ জানান, বিষয়টি তাদের জানা নেই।

যাদেরকে ঠেলে পাঠানো হয়েছে তারা হলেন, খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখ এর ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং তাদের সাথে ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখ এর ছেলে আনোয়ার হোসেন (২৫) ও রয়েছে।

ফেরত আসা শাহিন শেখ জানান,তারা দুইভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ অগাস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদেরকে সীমান্তে নিয়ে এসে বিএসএফ’র হাতে তুলে দেয়। গত কয়েক দিন বিএসএফ ক্যাম্পে আটক রাখার পর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে সীমান্ত পার করে দেয়। পরে পুলিশ তাদের আটক করে।তাদের সাথে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে চিনি না। বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়।  

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটি করার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক আসতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানান ভারতীয় বিএসএফ তাদেরকে তাঁরকাটা পার করে এপাশে পাঠিয়েছে। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *