Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

ভারত যেভাবে ক্রিকেটকে ছড়িয়ে দিয়েছে

Reporter Name / ১৫৭ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

এক সময় ভারতে শুধুমাত্র বড় শহরগুলো থেকে ক্রিকেটার ওঠে আসতো। তবে অবকাঠামোগত পরিবর্তনের ফলে এখন সব অঞ্চল থেকেই ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছেন। যে কারণে ভারতের পাইপ লাইনে ক্রিকেটারের সংখ্যা বেড়েছে বলে মনে করেন রাহুল দ্রাবিড়।ভারতের সদ্য সাবেক কোচ বলেন, ‘আজকে যদি ভারতীয় ক্রিকেটের দিকে তাকান, ভারতীয় ক্রিকেট এখন খুবই শক্তিশালী। দারুণ সমৃদ্ধ। এর একটি বড় কারণ হলো, এখন সব জায়গা থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সারা দেশ থেকে আসে’

‘যদি পেছনে ফিরে যান, গুন্ডাপ্পা বিশ্বানাথের সময়ে, কিংবা আমি যখন শুরু করেছিলাম, বেশির ভাগ প্রতিভাবান ক্রিকেটার উঠে আসত বড় শহরগুলি বা কয়েকটি রাজ্য থেকে। ছোট জায়গায় কোনো প্রতিভাবান ক্রিকেটার থাকলেও তাকে বড় শহরেই আসতে হতো ক্রিকেট খেলতে। কিন্তু এখন সব জায়গা থেকেই ছেলেরা উঠে আসছে ভারতীয় ক্রিকেটে।’-যোগ করেন তিনি।

ভারতীয় ক্রিকেটের সেই উন্নতির ঢেউ ঘরোয়া ক্রিকেটেই ফুটে উঠছে বলে মনে করেন দ্রাবিড়। তিনি বলেন, ‘রঞ্জি ট্রফির মানের দিকে যদি খেয়াল করে থাকেন, কাউকে অসম্মান না করেই বলছি, একটা সময় ছিল, যখন দক্ষিণাঞ্চলে হায়দরাবাদ ও তামিল নাড়ু ছাড়া অন্য অনেক দলকেই হালকা করে নেওয়া যেত। জয় নিশ্চিত না ধরে রাখলেও একটু হালকাভাবে দেখা যেত। এখন দক্ষিণাঞ্চলে এমন কোনো দল নেই যে বলা যাবে, যাক সহজে হারানো যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *