Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

ভারতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান

Reporter Name / ১৮৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছেন তারা।

বুধবার (১১ ডিসেম্বর) বার্তাসংস্থা এএনআইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানকার বাসিন্দাদের কাগজপত্র যাচাই করেন তারা।

এর আগে মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে চিঠি দেন। চিঠিতে রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ শুরু করার নির্দেশ দেন তিনি।

গভর্নরের এমন নির্দেশনার পর বুধবার দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য অভিযান পরিচালনা করে। এ সময় সেখানকার বাসিন্দাদের প্রত্যেকের নথিপত্র যাচাই করা হয়।

কয়েক দিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি দল এলজির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তারা অনুপ্রবেশকারীদের কারণে তৈরি হওয়া সমস্যা সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

দিল্লি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অনৈতিকভাবে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এ অভিযান চালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *