Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

বেনাপোল বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান জনাব,মানজারুল মান্নান

Reporter Name / ১৬২ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মোঃ জাকির হোসেন, বেনাপোল(শার্শা): বাণিজ্য সম্প্রসারনের লক্ষে, যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান,জবাব মানজারুল মান্নান। এসময় তার সফর সঙ্গী ছিলেন, বাংলাদেশ স্থলবন্দরের পরিচালক(ট্রাফিক) হারুনুর রশিদ। শুক্রবার দুপুরে বেনাপোল স্থলবন্দর অডিটোরিয়ামে বাণিজ্যিক সংশ্লিষ্ট, বন্দর ব্যবহার কারি সকল প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা করেন তিনি। বেনাপোল বন্দরের উপ-পরিচালক(ট্রাফিক) সজিব নাজিরের সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সায়েদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী  নাজিব হাসান,  পোর্ট থানা ওসি রাসেল মিয়া, ইমিগ্রেশন ওসি ওমর ফারুক মজুমদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন,  দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, বন্দর বিষয়ক সম্পাদক  মোঃ মেহেরুল্লাহ, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্সের সভাপতি মতিয়ার রহমান, বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মামুন সিকদার ,ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান সনি,  স্থলবন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক সহ বাণিজ্যিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা,কর্মী ও  গণমাধ্যম কর্মীরা। 

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাণিজ্য সম্প্রসারনর ক্ষেত্রে বেনাপোল ও পেট্রাপোল বন্দর অভ্যন্তরে নানান বাঁধা ও বৈষম্যের কথা তুলে ধরেন ও প্রতিকারের আহবান জানান। পরে স্থলবন্দর চেয়ারম্যান এসব সমস্যা সমাধানের নির্দেশনা দিয়ে বাণিজ্য গতিশীলের আশ্বাস দেন।

সভা শেষে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *