Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

বেনাপোল কাস্টমস হাউজে কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি পালন

Reporter Name / ৩০৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Oplus_131072

 জাকির হোসেন, বেনাপোল-শার্শা:

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে চলছে কর্মকর্তা-কর্মচারীদের ‘কলম বিরতি’কর্মসূচি।

সকাল ১০টা থেকে কাস্টমস হাউজে কোন কার্যক্রম হচ্ছে না। অধিকাংশ টেবিল খালি দেখা গেছে। কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও কোন কাজ করছেন না। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। পূর্বের ইস্যুকৃত আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান। বেলা ১টা পর্যন্ত কলম বিরতি চলবে। তার পর বেনাপোল কাস্টমস হাউজে স্বাভাবিক কার্যক্রম শুরু করা হবে বলে জানাগেছে।

কাস্টমস হাউজে কর্মরত সকল কার্যক্রম শুরু হবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ভাবে ঢাকা থেকে বিষয়টি দেখা হচ্ছে সে কারণে আমরা কোন বক্তব্য দিতে পারি না। তবে শতভাগ কলম বিরতি চলছে। কোন কর্মকর্তা-কর্মচারি এখানে কাজ করছে না। আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) ও শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত কলম-বিরতি পালন করা হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, কাস্টমসের কলম বিরতির কারণে সকাল ১০টা থেকে হাউজে কোন ফাইলে কাজ হয়নি। তবে ১টার পর কাজ শুরু হবে বলে কাস্টমস থেকে জানতে পেরেছি।

কাস্টমস ও আয়কর ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ এর খসড়া কর্মকর্তাদের মতামত প্রতিফলিত হয়নি। বিভাগ দুটিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের জন্য পদ সংরক্ষিত না রেখে রাজস্বের কাজে অভিজ্ঞতা নেই এমন কর্মকর্তা পদায়নের সুযোগ রাখা হয়েছে। এতে একদিকে রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ নয় এমন কর্মকর্তা পদায়নের মাধ্যমে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা এবং কার্যকারিতা বিঘ্ন হবে, অন্যদিকে এনবিআরে কর্মরত দুটি ক্যাডারের কাজের ক্ষেত্র ও পদোন্নতির সুযোগ মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *