Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

বেনাপোলের সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশকালে আটক-৩ ও বিভিন্ন মালামাল জব্দ।

Reporter Name / ২০৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

জাকির হোসেন,

যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুরে অবৈধ ভাবে,চোরাপথে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায়, তিন অনুপ্রবেশকারী এবং ২৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটককৃত  তিন অনুপ্রবেশকারীরা হলো, সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের সাইফুল মোড়লের ছেলে রসূল মোড়ল (২০), খুলনার তেরখাদা উপজেলার পাড়াজাড়ি গ্রামের দাউদ মোল্লার ছেলে আহমেদ মোল্লা (২৫) ও জয়পুরহাট জেলা সদরের হিসমি গ্রামের জব্বার মোল্লার মেয়ে রুবি খাতুন (২২)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে তিনজন অনুপ্রবেশকারী এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী তিনজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *