Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

বাবরকে নিয়ে নাসীরুদ্দীনের মন্তব্যে কঠোর বার্তা দিলেন রাফি

Reporter Name / ১১২ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোণা। এ নিয়ে রোববার (২৭ জুলাই) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

এদিকে এনসিপি নেতা পাটওয়ারীর বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ফেসবুকে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

সোমবার (২৮ জুলাই) তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে, এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। একজন নির্যাতিত ও মজলুম রাজনীতিবিদের বিরুদ্ধে পুনরায় এমন অভিযোগ উত্থাপন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধ বজায় রাখা অতীব প্রয়োজনীয়।’

প্রসঙ্গত, রোববার দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টরেট মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি অনুষ্ঠান করে। অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্রকাহিনির কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *