Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

বাংলাদেশি কর্মীদের সুখবর দিলো সৌদি আরব

Reporter Name / ২০৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সৌদি আরবের সবুজ উদ্যোগ বাস্তবায়ন এবং দেশটির ভিশন ২০৩০-এর অধীনে মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান।

আন্তর্জাতিক ডেস্ক,

রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান সৌদি রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত সৌদি অর্থনীতি ও সমাজে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অমূল্য অবদানের কথা স্মরণ করে তাদের কর্মঠ ও পরিশ্রমী হিসেবে প্রশংসা করে বলেন, স্থানীয় সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে, এসব ভিসাপ্রাপ্তরা এরইমধ্যে সৌদি আরবে নিয়োজিত ৩০ লাখ কর্মীর সঙ্গে যুক্ত হচ্ছে।

রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন জানান। জবাবে পররাষ্ট্র সচিব তাকে ধন্যবাদ জানান এবং তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের গৃহীত উদ্যোগ ও সংস্কার এজেন্ডা ছাড়াও দেশে কিছু সাম্প্রতিক পরিস্থিতির কথা শেয়ার করেন।

পররাষ্ট্র সচিব আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। মুসলিম উম্মাহর নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে সৌদি আরবের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি ফিলিস্তিনি সমস্যার সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রাষ্ট্রদূত আসন্ন ২০৩৪ ফুটবল বিশ্বকাপ এবং আইওরাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সৌদির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ঢাকায় আইকনিক মসজিদ এবং একটি আরবি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ ঝুলে থাকা সৌদির কয়েকটি উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন এবং সেগুলো ত্বরান্বিত করতে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত সচিবকে বন্দর সরবরাহ এবং নবায়নযোগ্য ও বিদ্যুৎ খাতে বর্তমান সৌদি বিনিয়োগ উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

উভয়পক্ষ দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক পরামর্শ এবং উচ্চ-পর্যায়ের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) পাশাপাশি জনশক্তি সম্পর্কিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির (জেটিসি) বিষয়ে ক্রমাগত সম্পৃক্ততা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *