Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

পরিবহনমাফিয়ারালাপাত্তা

Reporter Name / ১৯০ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

দেড় দশক ধরে দেশের সড়ক পরিবহন খাতে দাপিয়ে বেড়ানো মালিক শ্রমিক নেতারা এখন লাপাত্তা। ছাত্রজনতার অভ্যুত্থানে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন খাতের অন্তত এক ডজন শীর্ষ নেতা। রাজনৈতিক পটপরিবর্তনের পর এদের সাম্রাজ্যেও বেজেছে পতনের ঘণ্টা। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় কেউ কেউ এরই মধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। বাকিরা দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

পরিবহন মালিক শ্রমিক নেতারা বলছেন, বিগত ১৫ বছরে পরিবহনে নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি আর অপকর্মের কারণেই গা ঢাকা দিয়েছেন তারা। অভিযোগ আছে, তাদের কেউ কেউ অবৈধ অর্থে বনেছেন শতকোটি টাকার মালিক। বাড়ি গাড়িসহ দেশেবিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়।

আওয়ামী লীগের আমলে পরিবহন ব্যবসায়ীদের কেউ কেউ রাতারাতি খোলস বদলে বর্তমান নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়েছেন। প্রেক্ষাপটে বর্তমান নেতারা, রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া পরিবহন সংশ্লিষ্টদের সম্পদের হিসাব নেওয়ার দাবি জানিয়েছেন। তেমনি চাঁদাবাজমুক্ত পরিবহন খাত গড়ে তোলারও দাবি তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বাস মালিকদের প্রধান সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। রাজধানীতে এই সংগঠনের নাম ছিল ঢাকা সড়ক পরিবহন সমিতি। সর্বশেষ ঢাকার ইস্কাটনের ইউনিক হাইটস ভবনের চতুর্থ তলার অফিস থেকে যৌথভাবে এই দুই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো। মূলত এখান থেকেই সারা দেশের ৬৪ জেলাসহ সব উপজেলায় বাস মালিকদের নিয়ন্ত্রণ করা হতো। আগস্টের পর উভয় সংগঠনের নেতারা পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে গত ১৪ আগস্ট দুই সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসে।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির টানা ১৫ বছরের বেশি সভাপতির দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। রাজনীতির মাঠে নানা কারণে আলোচিত সমালোচিত এই নেতা এখন গা ঢাকা দিয়ে আছেন। তার মোবাইল ফোনও বন্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *