Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

নজিরবিহীন সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত ঢাকার ৩ কলেজ, দায় কার?

Reporter Name / ২০০ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

হামলা, ভাঙচুর আর নজিরবিহীন সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর তিনটি কলেজ ডা. মাহবুবুর রহমান মোল্লা (ডিএমআরসি), সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ।

নিজস্ব প্রতিবেদক,

ডিএমআরসি শিক্ষার্থীদের দাবি, সোহরাওয়ার্দীর অধ্যক্ষ ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যানের দায়িত্বে থাকায় তার কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে, শিক্ষার্থী মৃত্যুতে দায়িত্ব অবহেলার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে উসকানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। এদিকে, তদন্তের প্রাথমিকপর্যায়ে ন্যাশনাল মেডিকেলের ৩ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংঘর্ষের পর ধ্বংসস্তুপে পরিণত হয় রাজধানীর মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ক্যাম্পাস, সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ।

তবে মঙ্গলবার (২৬ নভেম্বর) সরেজমিনে গিয়ে মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, ভবনের ভেতরে পড়ে আছে দরজা-জালানার ভাঙা অংশসহ আসবাবপত্র ও নানা গুরুত্বপূর্ণ সামগ্রী। ভাঙচুর ও লুটপাটের পর প্রাণহীন এ ভবনটিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার কোনো অবস্থা নেই।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা বলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যানের দায়িত্বে থাকার কারণে শিক্ষার্থী নিহতের বিষয়টি ধামাচাপা দিতেই তাদের কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করেছেন।

এদিকে আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে ড. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে জানান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা৷ তারা বলেন, হামলার দিন প্রাক নির্বাচনী পরীক্ষার কথা থাকলেও তা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

ডিএমআরসি কলেজে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। তার দাবি, ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ সঠিক তদন্ত না করায় সংঘর্ষ ভয়াবহ রুপ নেয়।

এদিকে ত্রিশ কোটি টাকার অবকাঠামগত ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়। সেদিনের লুটপাটে সার্টিফিকেটসহ কলেজের গুরুত্বপূর্ণ নথি খোয়া গেছে বলেও দাবি করেন তিনি। তবে উসকানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে ন্যাশনাল মেডিকেল। মেডিকেলের উপপরিচালকের দাবি, শিক্ষার্থীদের অভিযোগ অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু- এটা সম্পূর্ণ মিথ্যা।

ন্যাশনাল মেডিকেলের দাবি, আলোচনাসাপেক্ষে আইসিইউ বিলের ৩৬,৪০০ টাকা মওকুফ করে দেন তার।৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *