Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

দুর্গাপূজা জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে : আইজিপি

Reporter Name / ১৬৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল জানিয়ে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেছেন, তবে এবার তা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন পুলিশ প্রধান। ওই সময় তার সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বনানী পূজামণ্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

অনেকেই দুর্গাপূজাকে ঘিরে শঙ্কা প্রকাশ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছিলাম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে এবং তা হচ্ছে।

পুলিশ প্রধান বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *