Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার দাবি

Reporter Name / ১৮৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন বুয়েট ছাত্রদলের সাবেক নেতারা (এক্স-জেসিডি-বুয়েট)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। তার মামলা প্রত্যাহার করে দেশে ফেরার সুযোগ দিতে তেমন কোনো আইনি বাধা নেই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি উপস্থাপন করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান যাতে অনতিবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুস সোবহান, অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী মতিন, প্রকৌশলী নেছার আহমেদ, প্রকৌশলী আল মামুন গাজী, প্রকৌশলী আলী মর্তুজা, প্রকৌশলী নাসিম উদ্দিন রুবেল, প্রকৌশলী এসএম ফয়সাল, প্রকৌশলী জাহিদুর রহমান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী শাহরিয়ার পারভেজ, প্রকৌশলী আব্দুর রউফ তালুকদারসহ আরও অসংখ্য প্রকৌশলী। এছাড়াও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স- এ্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর উল হাসান তমাল, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নুসহ অনেকে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও সাজা দেয়। দীর্ঘদিন তিনি বিদেশে রয়েছেন। তারেক রহমান দেশে না আসলে দেশের গণতন্ত্র যেমন ফিরবে না, তেমনি মানুষের মুক্তি মিলবে না। অথচ শেখ হাসিনা সরকার পতনের এতদিন পরও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নেতারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের এই প্রতিবাদ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং জনগণের ন্যায্য দাবির প্রতিফলন ঘটবে। দেশে গণতন্ত্রের সুরক্ষা ও সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ছাড়া কোন বিকল্প নেই বলেও জানান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *