Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে, শীতে কাঁপছে পঞ্চগড়

Reporter Name / ১৭৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের সঙ্গে হিমালয় কন্যা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। তাপমাত্রার পারদ ১৩ থেকে নেমে ১১ ডিগ্রির ঘরে এসেছে। এতে জেলায় দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির ঘরে থাকলেও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক,

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘গত কয়েকদিন ধরে আগের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তা কমে আজ রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।’

সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশায় উঁকি দিয়েছে ভোরের সূর্য। ঝলমলে রোদ দেখা দিলেও সবুজ ঘাসের ডগায় টলমল করছে ভোরের শুভ্র শিশির। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের।

স্থানীয়রা জানান, ধীরে ধীরে বাড়ছে শীতের মাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত গায়ে ভারি কাঁথা নিতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *