রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে অভিযান চালিয়ে ৬৫ লাখ ৯২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এ-সংক্রান্ত ১ হাজার ৭৩৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক,
সোমবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (১৭ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়। অভিযানকালে ২০৬টি গাড়ি ডাম্পিং ও ৬৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।