Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

এস আলম গ্রুপের গাড়িতে চড়ায় সালাহউদ্দিনের দুঃখপ্রকাশ

Reporter Name / ২১৮ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিএনপির এই নেতা বলেন, আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।

ঘটনার ব্যাখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে যে, দীর্ঘ ১০ বছর পর আমি আমার এলাকায় যাওয়ার জন্য কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে একটি গাড়িতে উঠি; যে গাড়িটি ছিল এস আলম কোম্পানির।

তিনি বলেন, একটি সংবাদমাধ্যম আমার বক্তব্য জানতে চেয়েছিল। আমি বলেছি আমি নিজেই এটা জানতাম না। জেলা বিএনপির নেতৃবৃন্দ সকল ব্যবস্থা করেছে। কক্সবাজার বিমানবন্দর সড়কে গাড়িতে পরিপূর্ণ ছিল। আমি নামার পর কিছু গাড়ি দেখেছি। স্থানীয় নেতারা বলেছেন, ওই গাড়িতে উঠেন তাই আমি উঠেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *