Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

Reporter Name / ১৬৯ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

লঙ্কায় বাংলাদেশের জয়রথ চলছেই। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটের ব্যবধানে হারানোর পর এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৫ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। 

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও। 

আজ (শুক্রবার) কলম্বোর পি সারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে এক ফিফটিতে ৬ উইকেটে ১৬৬ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। আগামী ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *