Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

শার্শার পাঁচভূলোট গ্রামে ভগ্নিপতির ঘের থেকে রাতের আধারে মাছ লুট করলো আপন শ্যালক

Reporter Name / ১৫৪ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:-

পারিবারিক বিরোধের জের ধরে আপন দুলা ভাইয়ের মাছের ঘের থেকে রাতের আধারে ২০/২৫ জনের একটি বাহিনী নিয়ে প্রায় একশ‘ মনেরও বেশী মাছ লুট করে,নিয়ে গেছে আপন শ্যালক। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট গ্রামে।

উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত আজগার মোড়লের ছেলে কাদের মোড়ল ও একই গ্রামের আবু তাহের ঢালীর ছেলে মজিদ ঢালী তারা সম্পর্কে আপন শালা-দুলাভাই। তা সত্বেও শনিবার ১৪ই জুন রাতের আধারে মজিদ ঢালী লোক জন নিয়ে এসে তার ভগ্নিপতি কাদের মোড়লের ঘের থেকে জোর করে মাছ ধরে নিয়ে যায়। এমনটি অভিযোগ করেছেন মজিদ ঢালীর আপন ভাগনে নয়ন হোসেন।

ঘেরের পাহারাদার অজেদ আলী জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মজিদ ঢালী ২০/২৫ জন লোক ও ১০ থেকে ১২ টা আলম সাধু (ইঞ্ছিনচালিত বড় ভ্যান) নিয়ে এসে তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে একশ‘ মনের ও বেশি সাদা মাছ লুট করে নিয়ে যায়। তাদের কাছে লাঠি ও অস্ত্র থাকায় কেউ বাঁধা দিতে সাহস করেনি।

নয়ন হোসেন জানান, পাঁচভূলোট গ্রামের হামড়ে কুড়োর বিলে তাদের ১০ বিঘা জলাকরের একটি মাছের ঘের রয়েছে। পারিবারিক কলহের কারণে তার মামা রাতের অন্ধকারে জোরপূর্বক প্রায় ৫ লক্ষ টাকার মাছ লুট করেছে। সে আরও জানায়, তার মামা একজন মামলাবাজ। তাদের নামে মিথ্যা মামলা দেয়ায় এব্যাপারে তারা থানায় অভিযোগ দিতে সাহস করেনি। নয়ন মাছ লুটের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, এ ঘটনা জানা নেই। থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *