Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

ভুটানের সমতা নাকি বাংলাদেশের সিরিজ জয়

Reporter Name / ১৬৯ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলছে। আজ (রোববার) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 

দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছে। সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ড্র আর ভুটানের জয় ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ অবশ্য ড্র নয়, জয়ের জন্যই নামবে। এই সফরে বাংলাদেশের মূল লক্ষ্য দুটি জয় নিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি। এতে আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর পটে থাকা সম্ভব হবে। প্রথম ম্যাচে লক্ষ্য অর্ধেক পূরণ হয়েছে জানিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ইনশাআল্লাহ আমরা ৩ পয়েন্ট পাবো। ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো করেছে। তিন-চার জন খেলোয়াড় ওরা মিস করেছে, তবে মাঠে যারা খেলেছে, তারা অনেক ভালো পারফর্ম করেছে। ওরা খুব প্রেসার দিয়েছে দলের জন্য। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’

আজ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না ফরোয়ার্ড রাকিব হোসেনকে। প্রথম ম্যাচে তিনি গোড়ালিতে ব্যথা পেয়েছেন। তাই দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকতে হচ্ছে এই ফুটবলারকে। তবে রাকিবকে নিয়ে চিন্তিত নন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘গতকাল তার এক্স-রে করানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, এ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তবে চোট এত ব্যাপক নয় যে, তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। আশা করি, খুব দ্রুতই সে দলে ফিরবে।’ 

রাকিব বাংলাদেশ দলের নিয়মিত একাদশের খেলোয়াড়। তার অনুপস্থিতিতে একাদশ ও কৌশলের পরিবর্তন নিয়ে সহকারী কোচ বলেন, ‘ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের ম্যাচের জন্য ফোকাস রাখা, আপনারা জানেন যে ইতোমধ্যে একটা ম্যাচ খেলেছি, ওদের সম্পর্কে আমাদের অনেকটা জানা হয়েছে। ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, অতীতে আমরা আসলে তাদের এই ফরমেশনে দেখিনি। অতীতে হয়তো ৪-২-৩-১ এই ফরমেশনে খেলেছে, এবার তারা ব্যাকলাইনে পাঁচজন নিয়ে খেলেছে অনেকসময়। এটা একেবারেই ভিন্ন ছিল।’

অধিনায়ক জামাল আজকের ম্যাচ জিতে শতভাগ কাজ শেষ করতে চান। তার মন্তব্য,‌ ‘আমরা বলেছিলাম ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ৫০ শতাংশ এখনও বাকি আছে। এই ম্যাচ দলের জন্য এটা ফাইনাল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *