টি-২০ ও টেস্টের পর আজ ওয়ানডে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। মুশফিক রহিম ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে এই উইকেটরক্ষকের। আফগানিস্তানের বিপক্ষে তাকে সঙ্গী করে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

খেলার সময়,
আগে ম্যাচে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ এ ম্যাচে পরিবর্তন এনেছে মোট ২টি। মুশফিকের জায়গায় ঢুকেছেন জাকের। রিশাদ হোসেনকে বাদ করে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। এই বাঁহাতি সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন।
প্রথম ওয়ানডেতে ২৩ রানে বাংলাদেশের ৮টি উইকেট নিয়ে জিতেছিল আফগানরা। সেই একাদশ নিয়েই আজ খেলতে নামছে তারা। ওই ম্যাচে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন আল্লাহ গজনফর।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোটে, আল্লাহ গজনফর ও ফজলহক ফারুকী।