Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু

Reporter Name / ১৭২ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

নিজস্ব প্রতিবেদক,

রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী এই ফুটবলার। ৮১ বছর বয়সে জাকারিয়া পিন্টু বার্ধক্য ও নানা রোগে ভুগছিলেন। রোববার (১৭ নভেম্বর) বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। 

বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ১৯৭৩ সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার বিশেষ পরিচিতি। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখতে সেই সময় ফুটবলাররা ভারতে প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের তহবিলে অর্থ প্রদান করেন। দেশের স্বাধীনতার জন্য ফুটবলারদের এমন উদ্যোগ বিশ্বে বিরল। 

ষাট-সত্তর দশকে মোহামেডানের জার্সিতে খেলেছেন তিনি। ক্লাবটির স্বর্ণ সময়ের অধিনায়ক ছিলেন তিনি। নানা বৈষম্যের মধ্যেও পাকিস্তান ফুটবল দলে খেলেছেন পিন্টু। স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন। খেলা ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদেও কর্মকর্তা হিসেবে কাজ করেছেন কিংবদন্তী এই ক্রীড়া ব্যক্তিত্ব। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *