Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

দাম কমলো ডিজেল-কেরোসিনের, অপরিবর্তিত অকটেন-পেট্রোল

Reporter Name / ১৬৯ Time View
Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য সামঞ্জস্য রেখে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে পয়সা কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক,

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগ থেকে  জ্বালানি তেলের দাম সমন্বয় সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
 

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছে। সেইসঙ্গে কেরোসিন ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছে। তবে অকটেন ও পেট্রোল আগের ১২৫ ও ১২১ টাকায় অপরিবর্তিত রেখে মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। নতুন এ দাম আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *