Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ

Reporter Name / ১৭৮ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৫। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। মোটামুটি কাছাকাছি সময়েই ২০২৬ এবং ২০২৭ আইপিএল’ও অনুষ্ঠিত হবে বলে সূচিতে প্রকাশ করা হয়। এই সময়ের মধ্যে সব ক্রিকেটার পাওয়ার যাবে বলে নিশ্চয়তা দিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ আইসিসির পূর্ণ সদস্যভূক্ত দেশগুলো।

নিজস্ব প্রতিবেদক,

এই মুহুর্তে ক্রিকেটের বিগেস্ট শো আইপিএল, তাতে কোন সন্দেহ নেই। এই ফ্র্যাঞ্চাইজ লিগ নিয়ে খেলোয়াড় থেকে শুরু করে গণমাধ্যম কিংবা বিপণন কোম্পানিগুলোর আগ্রহও তুঙ্গে। সেই আগ্রহ এবার আরও বাড়িয়ে দিলো আইপিএল কর্তৃপক্ষ আগামী তিন আসরের দিনক্ষণ চূড়ান্ত করে।


আগামী ১৪ মার্চ পর্দা উঠবে ২০২৫ আইপিএল’র। দুই মাসের বেশি সময় ধরে চলা মেগা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। এছাড়াও ২০২৬ এবং ২০২৭ আইপিএল’রও দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিসিআই। দুই একটি দিন এদিক সেদিক করে পরের দুটো আসরও মাঠে গড়াবে মার্চ থেকে মে মাসের মধ্যেই।


গেলো তিন আসরের মতো এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ সংখ্যা ৭৪। যা ২০২২ আইপিএলের তুলনায় ১০টি কম। তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে সম্প্রচার প্রতিষ্ঠানের চুক্তি ছিলো ২০২৫’এর আসরে ম্যাচ থাকতে হবে ৮৪টি।

বেশ উচ্চমূল্যে আইপিএল’র মিডিয়া রাইটস বিক্রি করে থাকে বিসিসিআই। ম্যাচ সংখ্যা কম হওয়া দু’পক্ষের মাঝে সমঝোতা কিভাবে হবে তা নিশ্চিত নয়। যেমন পরিস্কার করা হয়নি সামনের দুই আসর নিয়েও। কারণ, ২৫ এর মতো ২০২৬ এ’ও আইপিএল ম্যাচ সংখ্যা ৮৪টি হওয়ার চুক্তি মিডিয়া রাইটস প্রতিষ্ঠানের সঙ্গে। আর ২০২৭ সালে আইপিএল ম্যাচ হওয়ার কথা সর্বোচ্চ ৯৪টি।


মার্চ থেকে মে মাসের মধ্যে ওভারসিজ ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসির পূর্ণ সদস্যভূক্ত দেশগুলোকে চিঠি দিয়েছে বিসিসিআই। শুধু ২০২৫ নয়, পরের দুই আসরের জন্যও তাদের পেতে নিশ্চয়তা নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে অধিকাংশ ক্রিকেট বোর্ডই সবুজ সংকেত দিয়েছে।


তবে ২০২৫ নিয়ে কোন ঝামেলা না থাকলেও, ২০২৬ আইপিএল চলাকালীন কিছুটা ব্যস্ততা থাকবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। সেগুলো শেষ করে খেলোয়াড়রা আইপিএলে অংশ নিতে পারবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ ক্রিকেটার পেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে ইসিবি। তবে আসছে আসরে পাওয়া যাবে না ইংলিশদের টেস্ট অধিনায়ক বেন স্টোককে।


এছাড়াও দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানসহ বাকি দেশগুলোর ক্রিকেটারদের এই সময়ে আইপিএল খেলতে কোনো সমস্যা নেই বলে এনওসি দিয়েছে তাদের নিজ নিজ বোর্ড। শ্রীলঙ্কা আপাতত নিশ্চয়তা দিয়েছে ২০২৫ আইপিএল’র। আর আগামী ৩ আসরের জন্য ১৩ ক্রিকেটারকে ছাড়পত্র দিয়ে রেখেছে বিসিবি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *