Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

গুরবাজ-ওমরজাইয়ে পর্যুদস্ত বাংলাদেশ, সিরিজ আফগানিস্তানের

Reporter Name / ১৬১ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শুরু থেকে বাংলাদেশকে চাপে রেখেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। এরপর তার সঙ্গে যোগ দেন আজমতউল্লাহ ওমরজাই। দুজনের ব্যাটিং নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পর্যুদস্ত হলো বাংলাদেশ। আর সিরিজ জিতে নিলো আফগানিস্তান।

সিরিজ নির্ধারণী ম্যাচে সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিলো তারা। ২৪৫ রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নেয় হাশমতউল্লাহর দল।

এদিন ২১তম ওভার পর্যন্ত লড়াইয়ে ভালোভাবে টিকে ছিল বাংলাদেশ। ৮৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাকপুটেই ছিল আফগানিস্তান। সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদিকে গুরবাজের সঙ্গে জুটি বড় করতে দেননি নাহিদ রানা-মোস্তাফিজরা। ১৮ বলে ১৪ রান করে ঘণ্টায় নাহিদের ১৪৮ কিলোমিটার গতির বলে বোল্ড হন সেদিকুল্লাহ আতাল। ২২ বলে ৮ রান করে রহমত শাহ আর ২১ বলে ৬ রান করে হাশমতউল্লাহ শহীদি মোস্তাফিজের শিকার হন।

কিন্তু এরপর ক্রিজে আঁকড়ে ধরে দারুণ জুটি গড়ে তোলেন গুরবাজ ও ওমরজাই। দুজনের ১০০ রানের জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ১২০ বলে ৭ ছক্কা ও ৫ চারের মারে ১০১ রান করে গুরবাজ যখন আউট হন, ততক্ষণে প্রায় জয়ের দ্বারপ্রান্তে চলে যায় আফগানরা। তাকে সাজঘরে ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ৭৭ বলে ৫ ছক্কা ও ৩ চারের মারে ৭০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওমরজাই।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মোস্তাফিজ। অভিষেক ম্যাচে দারুণ বোলিং-ই করেছেন ২২ বছরের নাহিদ। ১০ ওভার বল করে মাত্র ৪০ রান খরচায় ১ মেডেনের পাশাপাশি ২ উইকেট নেন তিনি। এদিন গতিতে তিনি বেশ ভুগিয়েছিলেন আফগান ব্যাটারদের। ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে বল করে করেছেন রেকর্ডও। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে কোনো বোলারের এত বেশি গতিতে বল করার রেকর্ড নেই আর কারও।

প্রথম ম্যাচে ৯২ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হলো টাইগারদের। তাতে শারজাহতে নিজেদের রেকর্ড অক্ষুণ্ন রাখলো আফগানিস্তান। ২০১৮ সালের পর থেকে এ মাঠে কোনো সিরিজ হারেনি তারা। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।

এদিন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছিলেন। তবে ৫৩ রানের ওপেনিং জুটি ভাঙার পর হঠাৎ পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেন সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। তারা দুইজন মিলে গড়েন ১৪৫ রানের জুটি। ১১৯ বলে ৬৬ রান করে দলীয় ২১৭ রানে আউট হন মিরাজ। দুই রানের আক্ষেপ নিয়ে ইনিংসের শেষ বলে রান আউট হন মাহমুদউল্লাহ। ৯৮ বলে তার ৯৮ রানের ইনিংসটি সাজানো চিল ৭ চার ও ৩ ছক্কার মারে।

আফগানিস্তানের হয়ে ৩৭ রানে ৪ উইকেট পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। একটি করে উইকেট পেয়েছেন রশিদ খান এবং মোহাম্মদ নবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *