Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

১৫২ কিমি. গতিতে বল করা নিয়ে যা বললেন নাহিদ রানা

Reporter Name / ১৫৯ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিময় পেসার এখন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে বল হাতে আগুন ঝরিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এই পেসার। ভারত সিরিজকে সামনে রেখে বর্তমানে রানা নিয়মিত অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। তারই এক ফাঁকে ১৫২ কিলোমিটার গতিতে বল করার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার) বিসিবির এক ভিডিও বার্তায় নাহিদ বলেন, ‘সত্যি কথা বলতে কাউকে অনুসরণ করা হয় না। বাংলাদেশের সব পেস বোলারকেই ভালো লাগে। কারণ টিভিতে তাদের খেলা দেখে বড় হয়েছি। যদিও আমি কারও মতো হতে চাই না। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের।’

এরপর ১৫২ কিমি বেগে বল করা নিয়ে নাহিদ বলেন, ‘এটা কখনও অনুভব করিনি যে ১৫২ (কিমি/ঘণ্টায় গতিতে) করতে হবে বা এরচেয়ে জোরে করতে হবে। একটা জিনিসই মাথায় ছিল– দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে সে অনুযায়ী বল করেছি। আবার আমার নিজের পরিকল্পনা অনুযায়ীও বল করেছি। পেস জিনিস বলে-কয়ে করা যায় না, ছন্দের ওপর নির্ভর করে। কখন দেখব হয়ে গেছে।’

dhakapost

ভারত সিরিজ নিয়ে রানার প্রত্যাশা, ‘অবশ্যই ভারত অনেক ভালো দল। তবে দুই দলের মধ্যে ক্রিকেটে যারা ভালো খেলবে তারাই জিতবে। ম্যাচের মধ্যেই দেখা যাবে সেটা। অবশ্যই একটা লক্ষ্য আছে। দলকে আমার সেরাটা দেওয়ার এখনও বাকি আছে, ইনশাআল্লাহ সেটাই চেষ্টা করব।’

প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *