Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু

Reporter Name / ৪ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি (রেজি নং-বি-১৯৫১), বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (রেজি নং-বি-২০৮৮), বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক-কর্মচারী ফেডারেশন, উপকূলীয় ট্রলার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটো চাতাল চালকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।

১৯ এপ্রিল ২০২৬ রবিবার বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ও বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু সংগঠনগুলো পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে উন্নীত করতে চাচ্ছেন। কিন্তু কিছু পথহারা মানুষ তাকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। সরকারের গঠনমূলক সমালোচনা যে কেউ করতে পারে না। কিন্তু কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা কুটুক্তি করা কোন ভাবে কাম্য নয়।”

তিনি বলেন, “রাশেদ প্রধান, নাসির উদ্দিন পাটোয়ারীর মত লোকেরা জুলাই ঐক্য নষ্ট করতে কাজ করেছে। তারা এ জাতিকে বিভক্ত করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু। তাদেরকে এহেন ন্যাক্কার জনক কর্মকান্ড পরিহার করতে অনুরোধ করছি। অন্যথায় সরকারকে বলবো ভবিষ্যতে যেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *