Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

নতুন মামলায় গ্রেফতার দীপু, মেনন, ইনু ও পলক

Reporter Name / ১৫৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পতিত স্বৈরাচার সরকারের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে।

নিজস্ব প্রতিবেদক,

সোমবার (২ ডিসেম্বর) সকালে এসব মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

হাতিরঝিল থানার খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় হাসনুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। শাহবাগ থানার নতুন হত্যা মামলায় দীপু মনি ও জুনায়েদ পলককে এবং রামপুরা থানার নতুন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়া হয়।

এসময় রাষ্ট্র পক্ষের আইনজীবী জানান, জুলাই-আগস্টের গণহত্যায় তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *