Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

এজলাসে ডিম মারার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

Reporter Name / ১৭২ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়ে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি গত ২৭ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনপ্রিভেপ্রেত ঘটনাবলি সংঘটিত হয়েছে সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এতে আরও বলা হয়, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। তবে দেশের আদালতসমূহ যাতে বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে বিচার সেবা দিতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ মর্মে আশ্বস্ত করছে যে সমস্ত প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালতসমূহে বিচার সেবা অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আদালতসমূহে এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সে জন্য এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, রায় পরার সময় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ নভেম্বর) চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জন। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *