রাজধানীর পল্টন থানার পৃথক তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত পাঁচ মামলায় তার জামিন মঞ্জুর করেন।
তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৯ মামলায় জামিন পেয়েছেন তিনি। প্রধান বিচারপতির বাসভবনে হামলায় মামলায় এখনো তিনি জামিন পাননি। মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য রয়েছে। সেক্ষেত্রে কারামুক্ত হতে পারছেন না।