Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আসিফ নজরুল

Reporter Name / ২০৫ Time View
Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

নিজস্ব প্রতিবেদক,

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, 

‘হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। বিচারক নিয়োগ হবে আইনের আলোকে, কারও পছন্দে নয়।’

এ সময় আইন উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। এর পরিবর্তে সাইবার সুরক্ষা আইন করা হবে।

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে। আগামীকাল উপদেষ্টা পরিষদে তোলা হবে। অতিপ্রয়োজনীয় কিছু সংশোধন করে নির্বাচন দেবো,’ যোগ করেন তিনি।

সেইসঙ্গে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘ভুল করতে পারি; যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।’

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, 

‘ওভার নাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এটি অযৌক্তিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে, তখন কঠোর হওয়ার মতোই হবে।’

মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ট্রেনে আক্রমণ করে নারী ও শিশুকে আহত করা অমানবিক। 
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *