Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-১

Reporter Name / ১৫১ Time View
Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

মোঃ জাকির হোসেন,

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানাধীন ভবারবেড় গ্রাম হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ মো: নুর উদ্দীন(৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে,১৮ নভেম্বর রাত ১০’৪০ মিনিটের দিকে গোপণ তথ্য পেয়ে থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়োজিত একটি চৌকস দল উপরিল্লিখিত ভবারবেড় গ্রামে অভিযান চালায়। তথ্য মোতাবেক রাজু হোসেনের ফলের দোকানের সম্মুখ হতে আসামী নুর উদ্দীন’কে ১৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

আসামী নুর উদ্দীনের বাড়ী পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম খড়িডাঙ্গায়। তার পিতার নাম- মো.আদম আলী।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: রাসেল মিয়া জানান, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশনায় বেনাপোল থানার আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চোরাচালান রোধকল্পে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় ১৮ নভেম্বর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ভবারবেড় গ্রাম হতে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ১৫ বোতল ফেন্সিডিল সহ আসামী নুর উদ্দীন’কে গ্রেফতার করা হয়”।

আসামী নুর উদ্দীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে মাদক মামলা রুজু পূর্বক অদ্য ১৯ নভেম্বর সকালে যথাযথ পুলিশ প্রহরায় তাকে যশোর জেলা সদর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *