Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

নিজের অভিষেক ম্যাচেই গতির ঝড় তুলেছেন রানা

Reporter Name / ১৭৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

টেস্ট ম্যাচে এখন নিয়মিতই বলা চলে টাইগার পেসার নাহিদ রানাকে। এবার ওয়ানডেতেও অভিষেক হয়ে গেল ডানহাতি এই ফাস্ট বোলারের। শারজাহ’তে আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক,

শারজাহ’র মন্থর উইকেটে সোমবার (১১ নভেম্বর) ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন নাহিদ। একটি বলে তুলেছেন ১৫১ কিলোমিটার গতিও। গতির পাশাপাশি তার লাইন ও লেন্থও ছিল দারুণ। ১০ ওভার বোলিং করে এক মেডেনে ৪০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।


নাহিদের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি পেসার ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার এই তরুণ পেসারের যত্ন নিতে বলেছেন ক্যারিবীয় এই কিংবদন্তি পেসার।

এক্সে বিশপ লিখেছেন, ‘বাংলাদেশকে সক্রিয় হতে হবে। সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ানকে চাকরি দিতে হবে। নাহিদ রানা ও তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। নাহিদের গতি খুবই প্রশংসনীয়।’


আফগানিস্তানের বিপক্ষে রানা দুর্দান্ত বোলিং করলেও বাংলাদেশ অবশ্য ম্যাচটা হেরে গেছে। টাইগারদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে হাশমতুল্লাহ শহীদীর দল।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *