Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

এবার গ্রেফতার জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া

Reporter Name / ১৪৩ Time View
Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ ও র‍্যাব-৯।

নিজস্ব প্রতিবেদক,

সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র‌্যাব।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেটের কুমারপাড়া পয়েন্টে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু।

ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *