Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয়

Reporter Name / ২১৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অসামান্য এই কীর্তির প্রশংসা চতুর্দিক থেকেই পাচ্ছে সাবিনা খাতুনের দল। বিসিবি তাদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে, এবার আসিফ মাহমুদ সজীবের নেতৃত্বাধীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের এক কোটি টাকা দেয়ার ঘোষণা দিল।

খেলার সময়,

দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে হারিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরেছে সাবিনা খাতুন বাহিনী। ২০২২ সালের মতো বাফুফে এবারও তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে নারী ফুটবলাররা বাফুফে ভবনে পৌঁছান। সেখানেই আসিফ তাদের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন।

খেলোয়াড়দের হাতে চেক তুলে দিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আসিফ।


ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার সকালে তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কার দেয়া হবে।’

আসিফ আরও বলেন, ‘দেশের মানুষ যেভাবে তাদেরকে বরণ করেছে, এ জন্য ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, বেতন বৈষম্য। এ বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি। দ্রুতই সমাধান করব। বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক ট্রফি ছিনিয়ে এনেছে, আরও ট্রফি ছিনিয়ে আনতে পারবে বলে আশাবাদী।’


বুধবার রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের হাজার হাজার দর্শককে স্তব্ধ করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলের মিনিট দুয়েকের মধ্যেই নেপাল সমতায় ফিরে। ৮১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বাংলাদেশ। সতীর্থের কাছ থেকে কর্নার কিক-জোনে বল ঋতুপর্না চাকমা। তাতে টেক্কা দিচ্ছিলেন নেপালের দুই প্লেয়ার। সেখান থেকেই শট নেন ঋতু। নেপাল গোলরক্ষক হাত লাগাতে সক্ষম হলেও বলের গতিরোধ করতে পারেননি, বাংলাদেশ এগিয়ে যায় ২-১ গোলে। ওই গোলই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *