Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

৪০ জেলায় ভোক্তা অধিকারের অভিযান

Reporter Name / ১৬১ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের ৪০ জেলার বাজারে অভিযান চালিয়ে ১০৯টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।


এতে বলা হয়, শনিবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ টাস্কফোর্সসহ এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার।

এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদফতরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি দল বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।


এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৪০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারা দেশে ৪৭টি দলের অভিযানের মাধ্যমে ১০৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।


ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *