Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

নিটারে আয়োজিত হতে যাচ্ছে “ইনোভেটিভ কেস অ্যানালাইসিস-২০২৪”

Reporter Name / ১৬০ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ক্যাম্পাস প্রতিনিধি, নিটার 

 ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর স্বনামধন্য ক্লাবগুলোর মধ্যে অন্যতম নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব প্রত্যেক বছরের বিভিন্ন প্রতিযোগিতার ন্যায় “ইনোভেটিভ কেস অ্যানালাইসিস-২০২৪” শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ।  

নিটার বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাব বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের মাধ্যম এবং নতুন চিন্তাশক্তি ও দক্ষতা তৈরির লক্ষ্যে আয়োজিত “ইনোভেটিভ কেস অ্যানালাইসিস-২০২৪” প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে রবিবার (২০ অক্টোবর, ২০২৪ ইং) এবং শেষ হবে বুধবার (২৩ অক্টোবর, ২০২৪ ইং)। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা তাদের ব্যবসায়িক বিশ্লেষণ ও কেস সমাধানের দক্ষতা এবং নতুন চিন্তাধারা প্রদর্শন করার সুযোগ পাবে।  

প্রতিযোগিতাটি ২টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপটি (কেস রিভিল এবং সেমিনার) আগামী বৃহস্পতিবার (২৪শে অক্টোবর, ২০২৪ ইং) অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে এবং ২৮শে অক্টোবর, ২০২৪ইং তারিখে ফাইনাল ইভেন্টের মাধ্যমে শেষ হবে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। প্রতিযোগীরা প্রতিযোগিতায় দলীয়ভাবে অংশগ্রহন করবে। প্রতিটি দলে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৪ জন সদস্যসীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ হিসেবে প্রতিযোগীদের জন্য ৫০০০ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

“ইনোভেটিভ কেস অ্যানালাইসিস ২০২৪” প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে নিটার সাংবাদিক সমিতি, ফটোগ্রাফি পার্টনার হিসেবে নিটার ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিক সোসাইটির এবং লজিস্টিক পার্টনার হিসেবে সহযোগিতা করছে নিটার গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব। 

শিক্ষার্থীদের ধারণা, তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবসায়িক বিশ্লেষণ ও কেস সমাধানের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *