Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

লাইফ সাপোর্টে ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল

Reporter Name / ১৫৩ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের অন্যতম পরিচিত মুখ অঘোর মন্ডল। সিনিয়র এই সাংবাদিক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হওয়ায় এখন তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। 

আগস্টের শুরু থেকেই কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন অঘোর মন্ডল। ক্রিটিনিয়েন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়েছিল। ডায়ালাইসিসের মাধ্যমে খানিকটা নিয়ন্ত্রণ আসলেও সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয়। সাধারণ কেবিন থেকে দুই দিন আগে আইসিইউতে স্থানান্তরিত হন। আজ সকালে আইসিইউতে লাইফ সাপোর্ট দেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। 

অঘোর মন্ডল তিন দশকের বেশি সময় সাংবাদিকতায় জড়িত। নব্বইয়ের দশকে ভোরের কাগজে ছিলেন। এখন দেশের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচারে মাধ্যমে যোগ দেন। চ্যানেল আই, দীপ্ত, এটিএন নিউজে কাজ করেছেন অনেকদিন। বর্তমানে এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। অঘোর মন্ডলের চিকিৎসা ও তার পরিবারের পাশে সার্বক্ষণিক রয়েছে স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন। অঘোর মন্ডলের দ্রুত সুস্থতা কামনা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *