সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরির রেসিপি

Reporter Name / ৫৪ Time View
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

মুখরোচক নানা খাবারের সঙ্গে মেয়োনিজ খেতে দারুণ সুস্বাদু। এটি খাবারের স্বাদ ও আকর্ষণ অনেকগুণ বাড়িয়ে দেয়। তবে বাজারে যেসব মেয়োনিজ কিনতে পাওয়া যায়, তা না খাওয়াই উত্তম। এর বদলে বাড়িতে তুলনামূলক স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু মেয়োনিজ। সেদ্ধ ডিম দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

সেদ্ধ করা মুরগির ডিম- ৩টি

পানি- ১০০ মি.লি.

সয়াবিন তেল- ৫০ মি.লি.

গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ

ভিনেগার- ২ টেবিল চামচ

লবণ- ১ চা চামচ

চিনি- ২ চা চামচ

লেবুর রস- ২ চা চামচ

গোলমরিচ গুঁড়া- সামান্য।

যেভাবে তৈরি করবেন

সবগুলো উপকরণ পরিমাণ অনুযায়ী নিন। এবার একটি ব্লেন্ডারের জগে সবকিছু উপকরণ একসঙ্গে নিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে বেশি সুস্বাদু সেদ্ধ ডিমের মেয়োনিজ। আপনি চাইলে সেদ্ধ ডিমের বদলে এটি ডিম পোচ দিয়েও তৈরি করতে পারেন। এবার পছন্দসই খাবারের সঙ্গে পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *