Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ

Reporter Name / ১৬৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

সাংবাদিকদের জন্য বিপজ্জনক চার শহরের নাম জানিয়েছে অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এ ছাড়া গত এক বছরে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত সাংবাদিকদের তথ্যও প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় ৫৪ সাংবাদিক নিহত হয়েছেন। এরমধ্যে বাংলাদেশে নিহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহতদের এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আরএসএফ জানিয়েছে, তালিকায় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় সবার শীর্ষে রয়েছে গাজা। এরপর রয়েছে পাকিস্তান। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ইসরায়েলের হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজায় ১৬ জন এবং লেবাননে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া পাকিস্তানে সাতজন এবং বাংলাদেশ ও মেক্সিকোতে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ৪৫ সাংবাদিক নিহত হয়েছিলেন। বর্তমানে বিশ্বে ৫৫ সাংবাদিক জিম্মি রয়েছেন। এদের মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএসের হাতে ২৫ জন রয়েছেন। এ ছাড়া ২০২৪ সালে ৯৫ সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে ৪টি অভিযোগ দায়ের করে করেছে। সংগঠনটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনীর হাতে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে সংবাদ সংগ্রহের সময় ৩৫ জন নিহত হয়েছেন।

তবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তারা বলছে, সামরিক লক্ষ্যবস্তুকে নিশানাকালে কয়েকজন সাংবাদিক নিহত হয়ে থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *