Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

শেখ হাসিনা-কাদেরের সঙ্গে হত্যা মামলার আসামি রংপুরের ৩ জন

Reporter Name / ১৭৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

রাজধানী ঢাকা উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আলী হোসেন (৪৪) নামের এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৮৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এর মধ্যে রংপুর জেলার ৩ জনের নাম রয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিহতের আত্মীয় মো. মফিজুল ইসলাম সানা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (উত্তরা পূর্ব) আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।

মামলায় আসমি করা হয়েছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মণ্ডল (আসামি ৫৯), মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডল (আসামি ৬৫) ও মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগ নেতা আরিফ মণ্ডল (আসামি ১১০)।

জানা যায়, শেখ হাসিনার ডাকে ছাত্র-জনতার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এসব নেতাকর্মী রাজধানীর উত্তরা এলাকায় অবস্থান করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে রাজধানী উত্তরার পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুরে অবস্থান নেয় ছাত্র-জনতা। ওই দিন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যসরাও সেখানে অবস্থান নেয়।

একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকারী সাধারণ ছাত্র-জনতা সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। নেতাকর্মীরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যসরা ছাত্র জনতার ওপর অতর্কিত গুলি চালাতে থাকে। এতে আন্দোলনকারীদের সঙ্গে কাতারে থাকা আলী হুসেনকে লক্ষ্য করে গুলি করলে তাহার পেট, বুক ও মাথায় গুলিবিদ্ধ হয়ে মহাসড়কের ওপরে পড়ে থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ ছাত্র-জনতার মধ্য থেকে কয়েকজন গিয়ে আলী হুসেনের হাত-পা ধরে তুলে নিয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার আলী হুসেনকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *