শাহবাগ মোড়ে ছাত্র-জনতার ফজরের নামাজ আদায়

Reporter Name / ১৪৪ Time View
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাতভর শাহবাগ অবরোধ করেছেন ছাত্রজনতা। রাতভর তারা মোড়ে অবস্থানের পর সেখানে ফজরের নামাজ আদায় করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শাহবাগ মোড়ে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, ফজরের আজানের সময় ছাত্র-জনতা শাহবাগ মোড়ে ফজরের আজান দেন। এরপর তারা সেখানেই ফজরের নামাজ আদায় করেন। এখনও পর্যন্ত তারা মোড়টিতে অবস্থানে রয়েছেন।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা।

স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘দয়া করে সংযত হন। কারও উসকানিতে পা দিয়েন না। আমাদের সময়ের বীর হাদিকে ঘিরে আলোচনা কোন শক্তি কোন দিকে ঘোরাতে চায়, সেটা সচেতনভাবে মাথায় রাখতে হবে।’

তিনি ইঙ্গিত দেন, হাদির মৃত্যু-পরবর্তী আবেগকে ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি জটিল করে তুলতে চাইছে। এ ধরনের চেষ্টার বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *