রাজধানীতে আবারো মিলল যুবকের মৃতদেহ মাথায় আঘাতের চিহ্ন

Reporter Name / ১৮২ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

রাজধানীর কাওলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন।
নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ২০ থেকে ২২ হতে পারে। মরদেহটি ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মো. মেহেদী বলেন, কাওলা রেললাইনের পাশে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েছিল ওই যুবক। পরে ওই পথচারী এবং রাকিব আলি নামের আরেক যুবকের সহযোগিতায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে ওই ব্যক্তির মাথায় আঘাত লাগলো তা জানাতে পারেননি মেহেদী। পথচারী রাকিব জানান, ওই যুবকের পকেট থেকে তারা ১৭০০ টাকা পেয়েছেন। এর বাইরে আর কিছু ছিলো না।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং পরিচয় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *