Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে: ধর্ম উপদেষ্টা

Reporter Name / ২৩৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার জাতির আকাঙ্ক্ষা। এটা পূরণ করতে চাই। দুর্নীতি আমাদের ক্যানসারের মতো কুরে কুরে খেয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সার্কিট হাউস সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দল, নেতা বা প্রতীকের প্রতি মানুষের আকর্ষণ থাকতেই পারে। কিন্তু অফিসে দলবাজি করা, নিজের দলের লোককে প্রমোশন ও নিয়োগ দেওয়া এবং ভিন্নমতের লোককে দমিয়ে রাখাটা অপরাধ। আমরা এই গর্হিত সংস্কৃতির অনুশীলন বন্ধ করতে চাই। সুষ্ঠুধারার রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই। ধর্ম উপদেষ্টা আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমরা সংস্কার করতে চাই। দুর্নীতি আমাদেরকে ক্যানসারের মতো কুরে কুরে খেয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। টাকা কামাতে হবে এবং সেই টাকা বিদেশে পাচার করতে হবে- এই কালচারটা আমরা পরিবর্তন করতে চাই।

ড. খালিদ বলেন, সব সরকারি কর্মকর্তাকে সম্পদের হিসাব দিতে হবে। আমরা যারা উপদেষ্টা আছি তারাও সম্পদের হিসাব দিচ্ছি। সম্পদ যদি বৃদ্ধি পায় তার জবাবদিহি করতে হবে। সুশাসন ও জবাবদিহি ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *