Headline :
অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা। তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জন গ্রেফতার সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাই আমার সাধনা” -বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ কবির হোসেন

চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

Reporter Name / ৫ Time View
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।আজ (বুধবার) বিকেলে রাজধানীর চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে সামনে রেখে এ বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে। তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের, গভীর এবং অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে।’

তিনি আরও বলেন, এই ধারাবাহিকতায় চীনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের বৈঠক আলাদা গুরুত্ব বহন করে। আসন্ন উচ্চপর্যায়ের সফর ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।এহসানুল হুদা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *